ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী হাজী আলী আজগর টগরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা মিশনপাড়ার আ.লীগ নেতাকর্মিরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলী আজগর টগরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আ.রাজ্জাক মেম্বর, মনিরুজ্জামান মন্টু মেম্বর, ৪নং ওয়ার্ড আ.লীগ নেতা সহিদুল হক, সাধন মন্ডল, আয়ুব আলী, কিতাব আলী, মদন মন্ডল, নায়েব আলী, লোটন মন্ডল, সুন্নত মন্ডল, আগাপিত মন্ডল, মদন মন্ডল, আলম মন্ডল, মতি মন্ডল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, সাক্ষর মন্ডল, মিলটন হক প্রমূখ।
