দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসষ্ট্যান্ড হতে ২১টি ভারতীয় ঠাকুরের মালা, ১৪০টি জব টুপি, ৩৬০টি কাঠের মালা, ১০টি সংকো এবং ১৪২টি চন্দন কাঠ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। এদিকে, গতকাল বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ২৪ জোড়া ভারতীয় কেডস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ২১টি ঠাকুরের মালা, ১৪০টি জব টুপি, ৩৬০টি কাঠের মালা, ১০টি সংকো, ১৪২টি চন্দন কাঠ এবং ২৪ জোড়া কেডস’র সর্বমোট মূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)