চুয়াডাঙ্গা ডিসি অফিসের নাজির হামিদুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা

আপলোড তারিখঃ 2018-12-12 ইং
চুয়াডাঙ্গা ডিসি অফিসের নাজির হামিদুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা ছবির ক্যাপশন:
আমিনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ডিসি অফিসের নাজির হামিদুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৫ টায় চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে (বাদ যোহর) মরহুমের জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ৬ সন্তানের জনক নিহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ছিলেন ৩ ভাই ও ৪ বোনের মধ্যে সকলের বড়। ১০২ বছর বয়সী বৃদ্ধ মা নেহারুন নেছাকে রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের মৃত মহাতাব উদ্দীন বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের অসুস্থ্যতার কথা জানতে পেরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস সোমবার রাতেই তার বাসায় ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তার মৃত্যুর খবরে এডিসি রেভিনিউ খন্দকার ফরহাদ আহমেদ এবং এনডিসি সিব্বির আহমেদ গতকাল সকালেই তার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধার সাবেক কামান্ডার নূরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমুজ্জামান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দীনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ মরহুমের জানাজায় অংশ গ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ দামুড়হুদা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এ দিকে নিহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম জীবিত থাকাকালিন জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অছিয়তনামা করে যাওয়ায় গার্ড অব অনার ছাড়াই দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)