আলমডাঙ্গার খাসবাগুন্দায় দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আপলোড তারিখঃ 2018-12-12 ইং
আলমডাঙ্গার খাসবাগুন্দায় দুর্ঘটনায় বৃদ্ধা নিহত ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি(আলমডাঙ্গা): আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা ধোলাইখালি মাঠের নিকট আলমসাধুর চাকা ভেঙ্গে উল্টে রাহাতুন্নেছা নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঘটেছে। এসময় তার নাতি মিঠু (৫) ও আলমসাধু চালক হাসান আলী গুরুত্বর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামে মেয়েতানজিরা খাতুনের বাড়ি থেকে নাতিসহ আলমসাধূ যোগে বাড়ি ফিরছিলো।ধোলাইখালি মাঠের মধ্যে আলমসাধূর সামনের চাকা ভেঙ্গে যায়। আলমসাধূ গতিরোধ না করতে পেরে, রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে রাহাতুন্নেছা আলমসাধূর নিচে পড়ে।স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটায় রাহাতুন্নেছা মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)