আলমডাঙ্গার কালিদাসপুর ও কুমারী ইউপির গণসংযোগ ও পথসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-12-12 ইং
আলমডাঙ্গার কালিদাসপুর ও কুমারী ইউপির গণসংযোগ ও পথসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন আলমডাঙ্গা অফিস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গার কালিদাসপুর ও কুমারী ইউনিয়নে দিনব্যাপি ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছেন। তিনি সকাল ১০টায় কালিদাসপুর সাদাব্রীজ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি ইউনিয়নের পারকুলা, আনন্দবাজার, জগন্নাথপুর, ডম্বলপুর, শ্রীরামপুর গ্রামের বেশ কয়েকটি পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সব পথ সভায় ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আমরা সন্ত্রাস দমন করে মানুষকে সুখে শান্তিতে বসবাসের ব্যবস্থা করেছি। এই কালিদাসপুর ইউনিয়নের মানুষ এক সময় সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল। আমরা ক্ষমতায় এসে সন্ত্রাস দমন করেছি। এই ইউনিয়নের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে। এদেশের মানুষ আর সন্ত্রাসীদের হাতে জিম্মি হতে চাইনা। তিনি বলেন, আওয়ামী লীগের ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি। এ উপজেলায় ২শ’ কিলোমিটার রাস্তা করেছি। আমরা প্রতিটি স্কুলের ভবন নির্মাণ করে দিয়েছি। গ্রামের দরিদ্র জন গোষ্ঠির স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক করে দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন। বেসরকারী স্কুলের শিক্ষকদের চাকরী সরকারী করণ করা হয়েছে। আজকে নিজের টাকায় পদ্মা সেতু করা হচ্ছে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।এসব পথ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক ছাত্র নেতা আনিসুজ্জামান মল্লিক, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মঈনদ্দীন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, কামরুজ্জামান শামীম, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা, জেলা যুবলীগের সদস্য মতিউর রহমান ফারুক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, কৃষকলীগ নেতা আশাদুল ইসলাম, আব্দুল আল হোসাইন দীপক, মোহন মিয়া, আবু তালেব, মনিরুজ্জামান মনি, তোফাজ্জেল হোসেন, আয়ুব মেম্বার, হায়দার আলী, লিমন মল্লিক, জয়নাল মেম্বার, মকবুল হোসেন, আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, আসাদুল, হাসিবুল ইসলাম মেম্বার ছাত্রলীগ নেতা মামুন, আব্দুল করিম প্রমুখ। এদিকে, সন্ধ্যায় ছেলুন জোয়ার্দ্দার এমপি, কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর, শ্যামপুর, দূর্লভপুর, যাদবপুর, দীঘলডাঙ্গা ও কুমারী বাজারে গণসংযোগ ও পথ সভায় বক্তব্য প্রদান করেন। উক্ত অতিথিবৃন্দ ছাড়াও এসব পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগৈর সভাপতি রানা উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সৈয়দ সাজেদুল হক মুৃনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজ্জামেল হক, হাজী এনমুল কবির, বাবলু, ময়নাল, আয়নাল মেম্বার, জেসমিন আরা, জামসেদ আলী, আসমান, শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওহিমদ্দীন, রুহুল আমিন, ইকলুছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, রবিউল হক, জাহাঙ্গীর, নাজিম উদ্দিন মন্ডল, আনোয়ার, আব্দুর রশিদ, আতর আলী, আরমান প্রমুখ। দীঘলডাঙ্গার পথ সভায় প্রধান অতিথি ছেলুন জোয়ার্দ্দারের হাতে হাত রেখে হাজী এনামুল কবিরের নেতৃত্বে ৩৭ জন ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়াও কুমারী গ্রাম থেকে হাবিবুর রহমান পচার নেতৃত্বে ১০জন আওয়ামী লীগে যোগদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)