বিএনপি প্রার্থী এ্যাড. আসাদের গাড়ি বহরে হামলা

আপলোড তারিখঃ 2018-12-12 ইং
বিএনপি প্রার্থী এ্যাড. আসাদের গাড়ি বহরে হামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে মঙ্গলবার সোয়া ছয়টার দিকে বিএনপি প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান আসাদের গাড়ি বহরে হামলা হয়েছে। নৌকার ম্লোগান দিয়ে ধানের শীষের বহরে থাকা বেশ কয়েকটি মাইক্রাবাস ও মটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় বিএনপি নেতা আসাদ অক্ষত থাকলেও তার গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে দেওয়া হয়। হামলার সময় আসাদের সাথে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। বিএনপি প্রার্থী এড. আসাদুজ্জামান তার উপর হামলার এই তথ্য জানান। তিনি বলেন তাৎক্ষনিক ভাবে আমি সহ-রিটার্নিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণিকে জানিয়েছি। এখন আমি জেলা রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তিনি আরো অভিযোগ করেন মঙ্গলবার বিকাল ৫টার দিকে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় পোষ্টারে আগুন দিয়েছে আওয়ামীলীগের কর্মীরা। শৈলকুপা খালধারপাড়ায় দড়িতে তার কয়েক’শ পোষ্টার লটকানো ছিল। সেগুলো নৌকার সমর্থকরা পুড়িয়ে দিয়েছে। এছাড়া তার প্রচার মাইকে হামলা চালিয়ে ভাংচুর ও ভ্যানচালককে মারধর করা হয়েছে। বিষয়টি তিনি শৈলকুপা থানার ওসিকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। শৈলকুপা থানার ওসি আইয়ূবুর রহমান জানান, পোষ্টারে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া শেখপাড়ার ঘটনা তদন্ত করার জন্য শৈলকুপা থানার সেকেন্ড অফিসার মাহফুজকে পাঠানো হয়েছে। ওসি বলেন আমি জরুরী মিটিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপারের অফিসে আছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)