ঝিনাইদহে তফসিল ঘোষণার পর প্রার্থীর বিরুদ্ধে ৬ মামলা

আপলোড তারিখঃ 2018-12-12 ইং
ঝিনাইদহে তফসিল ঘোষণার পর প্রার্থীর বিরুদ্ধে ৬ মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে মামলার পর এবার নাশকতা মামলার আসামী হলেন তার স্ত্রী নাজমা রহমান। গত ৮ ডিসেম্বর ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের স্ত্রী নাজমা রহমান (৫২) সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে কোটচাদপুর থানায় এই মামলা দায়ের করা হয়। মামলা নং কোর্ট জি. আর ১৪৬/১৮। মামলায় কোর্টচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের স্ত্রী শাফিয়া ইসলাম (৪৮) কেও আসামী করা হয়েছে। কোটচাঁদপুর থানার এস আই মোঃ সৈয়দ আলী বাদি হয়ে মামলা দায়ের করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক মতিয়ারের নামে ৫টি ও তার স্ত্রীর নামে একটিসহ মোট ৬টি মামলা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, ২৬ নভেম্বর কিার্ট জি. আর ১৪১/১৮, একই তারিখে ঝিজি.আর ৬৮৫/২০১৮, ২৮ নভেম্বর জি.আর ৪০৯/১৮, ২ ডিসেম্বর জি. আর ৪১১/১৮ ও ৬ ডিসেম্বর মহেশপুর থানার মামলা নং ৫/১৮ দায়ের করা হয়। এ বিষয়ে মতিয়ার রহমান মুঠোফোনে অভিযোগ করেন, নির্বচনকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক মামলা করা হচ্ছে। জানতে চাইলে মহেশপুর থানায় ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ দাবি করেন, মতিয়ার রহমানের নামে সম্প্রতি যে মামলাগুলো হয়েছে, সেগুলো নাশকতার মামলা। বিভিন্ন এলাকায় অভিযানকালে আটক ব্যক্তিরা মতিয়ার রহমানের যুক্ত থাকার কথা বলায় তাকে আসামি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)