কার্পাসডাঙ্গা অফিস: গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফজলুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মাস্তান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভুট্টো, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, নোয়াজ্জেস, আসলাম মেম্বর, রফিক বিশ্বাস, শাহাজাহান, হেলাল, শাহাবদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা আ.মতিন, রবিউল, মির্জা, সাইদুল মহুরী, রায়হান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা সুলতান জসীম, তুষার, সোহেল, রাহাত, জাহিদ, ে সোহাগ, পিয়াস, জাহিদুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা আ.করিম।
