ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাসুম (৩০) নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ পিস এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূবর্ক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার পর আলুকদিয়া চকপাড়ায় আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর জানতে পারে আলুকদিয়া চকপাড়া এলাকায় নিজ বাড়িতে একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আব্দুল্লাহ আল মাসুমকে আটক করা হয়। সে একই এলাকার আলী আহম্মদের ছেলে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
