ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে ১০জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে মেহেরপুরের দুটি আসনে ১১জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রতীক বরাদ্দ দেন।
বিশেষ প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গার দু’টি আসনের ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে পাঁচজন ও চুয়াডাঙ্গা-২ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ পেলেন ‘ধানের শীষ’ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. সোহরাব হোসেন পেয়েছেন ‘নাঙ্গল’, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোছা. মেরিনা আক্তার ‘হারিকেন’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন ‘হাত পাখা’ প্রতীক। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক, জাকের পার্টি মনোনীত মো. আব্দুল লতিফ খান ‘গোলাপ ফুল’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. হাসানুজ্জামান ‘হাত পাখা’ এবং গণফ্রন্ট মনোনীত প্রার্থী শেখ লালন আহম্মেদ পেয়েছেন ‘মাছ’ প্রতীক। উভয় আসনের প্রার্থীরা স্বশরীরে উপস্থিত থেকে তাদের নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১ থেকে ১৯ নং ধারা সম্পর্কে প্রার্থী ও প্রার্থীর পক্ষে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
এ সময় প্রার্থীরা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘সকলকে আচরণ বিধি মেনে চলতে হবে। এরমাধ্যমেই আপনাদের সকল সুবিধা অসুবিধার সমাধান করা হবে। আচরণ বিধি লঙ্ঘনকারী প্রার্থী বা ব্যক্তি যেই হোক না কেনো, তাকে শাস্তি পেতে হবে। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের দুটি আসনে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা আতাউল গনি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় নির্বাচনের আচারণবিধি মেনে চলার আহবান জানান রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুর-১ আসনে ৫ জন এবং মেহেরপুর-২ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন (নৌকা), বিএনপি প্রার্থী মাসুদ অরুন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবুল কালাম কাসেমী (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম (গোলাপফুল)। মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন (নৌকা), বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাকের পার্টির প্রার্থী আলী আকবর (গোলাপ ফুল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আলিমুজ্জামান মো. আব্দুল কাদের (গোলাপ ফুল) ও মুসলিম লীগ প্রার্থী জাভেদুর রহমান জনিকে হারিকেন প্রতীকের নমুনা তুলে দেন।