গাংনীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-12-11 ইং
গাংনীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মহেষপুর-কাষ্টদহ গ্রামের চোখতোলা মাঠের ধনুগাড়ীর খাল থেকে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই লাশের পরনে লুঙ্গি, শরীরে (গায়ে) শার্ট ও কোমরে গামছা বাঁধা ছিল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলার মাঠের ধনুগাড়ীর খাল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন ব্যক্তি মাছ ধরার জন্য চোখতোলা মাঠের ধনুগাড়ীর খালে নামে। এ সময় খালে নেমে আবর্জনা সরাতেই একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন। এলাকাবাসী ও পুলিশের ধারণা, ১০/১৫ দিন আগে এই মধ্যবয়সী ব্যক্তিকে হত্যা করে কচুরীপানার নিচে ফেলে রাখতে পারে। লাশের মুখমন্ডল দেখে সনাক্ত করা সম্ভব হচ্ছে না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাজেদুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা ১৫-২০দিন আগে কেউ হত্যা করে পানিতে চুবিয়ে রাখতে পারে। তবে আমরা ইতোমধ্যে লাশের পরিচয় সনাক্তকরণের জন্য আমাদের নিখোঁজের জিডি পর্যালোচনা করছি এবং লাশের ছবি দেশের সব থানায় পাঠিয়ে দিচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)