চুয়াডাঙ্গায় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-12-11 ইং
চুয়াডাঙ্গায় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শহরতলী ঝিনুক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে অবস্থিত শাহানারা সুলতানার জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাসার লিটন আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কয়েকবার শাহানারা সুলতানার পরিবার জমির সীমানা নির্ধারণ নিয়ে মিমাংসার চেষ্টা করলেও কোন কর্ণপাত করেনি সৈয়দ আলীর ছেলে লিটন আলী মাষ্টার। এরই প্রেক্ষিতে মোকাম বিজ্ঞ চুয়াডাঙ্গা থানা আমলী আদালতে মামলা করেছে শাহানারা। শিক্ষিকা শাহানারা জানান, আমার পিতার দেয়া প্রায় ৪ কাঠা জমির সামনের অংশে লিটন আলী নামের একজনের বাসা আছে। কিন্তুু আমি আমার স্বামীর বাসা দৌলৎদিয়াড়ে থাকায় গত শনিবার আমার জমির প্রাচীর ও গেট ভেঙ্গে ফেলেছে। প্রতিবাদ করতে গেলে লিটন আলী রাগান্বিত হয়ে ৫/৬ জনকে সাথে নিয়ে আমাকে টানা-হেচড়া করে এবং আমার গলায় এক ভরি ওজনের স্বর্ণের চেন ছিড়ে নিয়েছে। সে সাথে প্রাণনাশের হুমকিও দেয়। এই ভয়ে আমি এখন বাড়িতে থাকতে পারছিনা। তাছাড়াও সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলাতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট সুবিচার চায় শিক্ষিকা শাহানারা সুলতানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)