চুয়াডাঙ্গার সাতগাড়িতে যুবককে কুপিয়ে জখম!

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
চুয়াডাঙ্গার সাতগাড়িতে যুবককে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সাতগাড়িতে এক রিশকা চালককে পিটিয়ে জখম করাকে কেন্দ্র করে রোকনুজ্জামান রোকন (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে নামধারী কয়েকজন যুবক। রোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এই ঘটনায় এখনও কোন মামলা দারের হয়নি সদর থানায়। আহত রোকনুজ্জামান চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাতগাড়ি নতুনপাড়ার আনিসুর রহমানের ছেলে। আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাতগাড়ি নতুন পাড়ার বিল্লালের ছেলে ইব্রাহিম (২২), একই এলাকার মনির দুই ছেলে বিপ্লব (২২), ও বিপুল (২০) মদ্যপান করে এক রিশকা চালককে বেধড়ক পিটিয়ে জখম করে। এ সময় রোকনুজ্জামান ঘটনাটি দেখে এ বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দেয়। পরে সন্ধ্যার দিকে সাতগাড়িতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খালিদ মন্ডল তাদেরকে চড় থাপ্পড় মেরে পুরো বিষয়টি মীমাংসা করে দেন। এরই জের ধরে গতকাল রাত ১০টার দিকে ও রোকন বাসা থেকে মশার কয়েল কেনার উদ্দেশ্যে সাতগাড়ির মোড়ে আসে। এই সময় ইব্রাহিম, বিপ্লব, বিপুলসহ অজ্ঞাত কয়েক যুবক রোকনুজ্জামান এর উপরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, রোকনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায়, হাতে পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য রোকনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মুহিত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, গতকাল দুপুরে ইব্রাহিম, বিপ্লব ও বিপুল নামে তিন যুবক এক রিশকা চালককে পিটিয়ে জখম করে। এই নিয়ে এলাকায় রোকনুজ্জামান বিষয়টি মীমাংসা করে তাৎক্ষণিক। এই নিয়ে গতকাল সন্ধ্যার দিকে চুয়াড়াঙ্গা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খালেদসহ কয়েকজন মিলে এই ঘটনাটি পুরো মীমাংসা করে দেন। বিষয়টি কেন খালিদ মীমাংসা করল এরই জের ধরে গতকালের রাত দশটার দিকে রোকনক কুপিয়ে জখম করে তারা। তবে এ বিষয়ে সদর থানায় এখনো কোন মামলা হয়নি বলে জানায় এই কর্মকর্তা। আজ মামলা হতে পারে। এ দিকে গতকাল রাতেই আহত রোকনকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছে তার পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)