ঝিনাইদহে ১০ জনের প্রার্থীতা প্রত্যাহার

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
ঝিনাইদহে ১০ জনের প্রার্থীতা প্রত্যাহার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার ঝিনাইদহ-১ আসন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী দবির উদ্দিন জোর্য়াদার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ঝিনাইদহ-২ আসনে গণফ্রন্টের হাফিজ উদ্দীন আহম্মেদ, বিএনপির এসএম মশিয়ুর রহমান, বিএনপির ইব্রাহীম রহমান রুমি, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির কে.এম আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির মোস্তফা আলমগীর, আওয়ামী লীগের আব্দুল মান্নান প্রত্যাহার করেন। তবে অনেকেই প্রত্যাহারপত্র জমা দেননি। কিন্ত তাদের নিজ নিজ দল থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। ফলে চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়বেন তারা। যারা প্রত্যাহার পত্র জমা দেননি তারা হলেন- ঝিনাইদহ-১ আসনে জয়ন্তকুমার কুন্ডু (বিএনপি), ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান রণি (বিএনপি) ও ঝিনাইদহ-৪ শহিদুজ্জামান বেল্টু (বিএনপি)। জেলা রির্টানিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। সূত্রমতে আসন ভিত্তিক চুড়ান্ত প্রার্থী তালিকায় যাদের নাম আছে তারা হলেন- ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগ, এ্যাড আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), রায়হান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ-২ আসন তাহজীব আলম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগ, এ্যাড. আব্দুল মজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফকরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসাদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও আবু তালেব সেলিম, জাকের পার্টি, ঝিনাইদহ-৩ আসনে সফিকুল আজম খান চঞ্চল, বাংলাদেশ আওয়ামী লীগ, মতিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), কামরুজ্জাান স্বাধীন, জাতীয় পার্টি, মাওলানা সরোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসমাইল হোসেন, বিএনএফ (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট)। ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজীম (আনার), বাংলাদেশ আওয়ামী লীগ, সাইফুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এইচ এম মমতাজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসহাক আলী, জাকের পার্টি ও এলডিপির খন্দকার মেহেদী হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)