চুয়াডাঙ্গায় যুবদলের মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
চুয়াডাঙ্গায় যুবদলের মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস ছবির ক্যাপশন:
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণ করতে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল রোববার সকাল ১১টায় জেলা বিএনপি’র কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে জেলা পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ-উর-জামান সিজারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজিব খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহাম্মেদ মালিক সুজন, আনিসুজ্জামান আনিছ, দেলোয়ার হোসেন দিনু, তানভীর আহাম্মেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল হক মল্লিক, বকুল হোসেন বকুল, মিজানুর রহমান লাবলু, অপূর্ব কুমার শাহা, হাফিজুদ্দিন হাবলু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরিফ, হুসাইন মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম সুমন, মমিনুর রহমান মমিন, আচান শেখ, সাইফুল ইসলাম মিঠু, জাহিদুল ইসলাম জাহিদ, মাহাবুব হোসেন, আবদার হোসেন রাজু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, মাসুদুল হক মাসুদ, সুমন আলী, দেলোয়ার জাহান ঝন্টু, আব্দুল হক মিন্টু, জেলা যুবদলের কোষাধক্ষ্য মমিনুর রহমান মমিন, জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিক প্রমূখ। মতবিনিময় সভায় জেলা যুবদলের নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় সম্পর্কে খোলামেলা মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল রয়েছেন। বেগম খালেদা জিয়া এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। স্বৈরাচারী সরকারের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবারের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এছাড়া চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদ্বয়কে যে কোন মূল্যে বিজয়ী করার জন্য নেতাকর্মিদেরকে আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)