ছবির ক্যাপশন:
ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে ভোট প্রার্থনার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ১৪ দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা ১৪ দলের প্রধান সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সভাপতি ১৪ দলের প্রাথী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে মতামত প্রকাশ করেন বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ মজনুর রহমান, চুয়াডাঙ্গা ন্যাপের (মোজ্জাফফর) সভাপতি এ্যাড. মনিরুজ্জামান, জেলা জাসদ’র (ইনু) সাধারণ সম্পাদক এ্যাড. আকসিজুল ইসলাম রতন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ জাসদ’র সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড আলাউদ্দিন ওমর, জেলা ১৪ দল নেতা মুন্সি আলমগীর হান্নান, এ্যাড. আবু তালেব বিশ্বাস, দোস্ত মোহাম্মদ, আজিজুল হক, লুৎফর রহমান, আব্দুস সামাদ, রাতুলাল, মুনছুর আলি, ইউনুস আলি, জাহাঙ্গীর কবির শিমুল, আহসান হাবীব, মামুন উর রশিদ, আশরাফুল আলম, শফিউদ্দিন, লাবলুর রহমান, আমির উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল তথা ৭৯ চুয়াডাঙ্গা-১ এর মহাজোটের একক মনোনিত প্রাথী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য পাড়া-মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ড, থানা ও জেলা কমিটির সকল নেতাকর্মিদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনপূর্বক ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের ভোট প্রার্থনার মাধ্যমে মহাজোট ও স্বাধীনতার স্বপক্ষের প্রাথীকে বিজয়ী করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও স্বাধীনতা বিরোধী অপশক্তি জাময়াত-বিএনপির সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে স্বাধীনতার স্ব-পক্ষের প্রাথী বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য আগামী ১২ই ডিসেম্বর বুধবার থেকে ১৪ দলের নেতৃবৃন্দের সমন্বয়ে ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৪ দলের তৃণমূলের সকল নেতাকর্মিদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
