ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে ৫টি হাত বোমাসহ সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন (২৬) আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন বোমা নিয়ে ডায়াবেটিস হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করেন ফরিদকে বিষয়খালী বাজার থেকে শুক্রবার আওয়ামী লীগের মফিজুল ইসলাম মফু ও খোরশেদ আলম সুজন মারধর করে পুলিশে দেয়। ঝিনাইদহ সদর থানার পরিদর্শন মহসিন শিবির কর্মি ফরিদকে নিয়ে চলে আসে। ফরিদের পিতা বলেন, ঘটনার দুইদিন পর তার ছেলেকে বোমাসহ চালান দেয়া হয়েছে।
