চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন ছবির ক্যাপশন:
জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান ডেস্ক রিপোর্ট: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে মানববন্ধন, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও ব্যানার ফেস্টুন টাঙানোর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে র‌্যালি শেষে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সীমা শারমিন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, থানার পক্ষে এসআই লিয়াকত আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়ার সহ-সভাপতি প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য আমিরুল ইসলাম জয়, শিক্ষক রওশন আরা, হাসিনুর রহমান, রাম গোপাল সাহা, আফরিন সুলতানা, সমীর কুমার সাহা, অন্নপর্ণা সরকার, পারুল আক্তার প্রমূখ। সভার পূর্বে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দামুড়হুদা-দর্শনা সড়কে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের নতুন ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, সহ-সভাপতি আশরাফুল আলম উলুম, সদস্য কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমূখ। শুরুতেই পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পাঁয়রা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা। `` জীবননগর অফিস জানিয়েছে, ‘সবাই মিলে গড়ব দেশ দুনীর্তিমুক্ত বাংলাদেশ ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুনীতি বিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় অফিসার মতেহার হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, ব্রাকের ম্যানেজার মুস্তফা আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আর বাবু। মেহেরপুর অফিস জানিয়েছে, ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতা বদ্ধ হই’ এই প্রতিপাদ্যে মানববন্ধন, চলচ্চিত্র প্রদর্শন ও ব্যানার ফেস্টুন টাঙ্গানোর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. বিকাশ কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশকার আলী, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদ, মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হেসেন প্রমূখ উপস্থিত ছিলেন। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্নীতি বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। পরে সেখানে চত্বরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও কার্টুণ প্রর্দশন করা হয়। `` কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, `আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই` এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। কোটচাঁদপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রবিবার সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)