আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ সারাদেশে ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সমাজে বিশেষ অবদান রাখায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহিয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কালেক্টরেটের সহকারি কমিশনার টুকটুক তালুকদার, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম প্রমূখ। ``আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মানববন্ধন ও র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার পারভীনা খাতুন, ব্র্যাকের আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক খাদিজাতুল কুবরা, সোস্যাল ওমেন ডেভেলম্পেন্টের পরিচালক শামসুজ্জামান সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মারুফা ইয়াসমিন প্রমূখ। সভা শেষে ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মামনা দেয়া হয়। তারা হলেন- শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মারুফা ইয়াসমিন, আর্থিক দিক থেকে সাফল্য অর্জনকারী নারী জীবন নাহার লিমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তহমিনা খাতুন, সফল জননী জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী লতা খাতুন। ``দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে,দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সৈয়দা নাফিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারি প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুর কাদির, সহকারি প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী হিসেবে নতুন হাউলী সাফিয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী হিসেবে মোক্তারপুরের সাবরিনা মমতাজ, সফল জননী হিসেবে নতুন বাস্তুপুরের নাজমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে পারকৃষ্ণপুরের সানজিদা আকতার শাপলা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিষ্ণুপুরের দেলোয়ারা খাতুন এই ৫ নারীকে জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। ``জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় অফিসার মতেহার, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেস চন্দ্র পাল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সম্পাদক এম আর বাবু। এদিকে, জীবননগরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় জীবননগর উপজেলায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাঁচজন জয়িতাকে সমাজে বিভিন্ন ধরনের কাজে বিশেষ অবদান রাখায় তাদের হাতে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট তুলেদেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় অফিসার মতেহার হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, ব্রাকের ম্যানেজার মুস্তাক আহম্মেদসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ। সংবর্ধনাপ্রাপ্তরা হলো- মোছা. বকুল, সুরমা খাতুন, মহিমা, জাহিমা ও আঞ্জুমান আরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সম্পাদক এম আর বাবু। ``মেহেরপুর অফিস জানিয়েছে, `শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. বিকাশ কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশকার আলী, কম্পিউটার প্রশিক্ষক জেসমিন খাতুন, রেজবিনা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ট্রেড প্রশিক্ষক দানিয়েল হোসেন ও অফিস সহকারি চাদঁ সুলতানা। [caption id=`attachment_67847` align=`aligncenter` width=`300`]`` ?[/caption] মুজিবনগর অফিস জানিয়েছে, `শেখ হাসিনার বারতা, নারী-পুরুষে সমতা’ এই প্রতিপাদ্যে মুজিবনগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান উক্ত র‌্যালিতে অংশ নেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে পরিষদ অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত তথা নারী আন্দোলনের পুরোধা মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস ও `জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ ২০১৮। দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল রবিবার সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, শিক্ষনুরাগী আব্দুল মজিদ খাঁন, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী। অনুষ্ঠানে `নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য` জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে কোটচাঁদপুর উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতা বাংলার নারী সম্মাননায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রাখায় আকিকুননেছা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রোকেয়া খাতুন, সফল জননী নারী মোককারা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নুরজাহান ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সংগ্রামী দুলি বেগমকে ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)