ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আলী আজগার টগরকে তৃতীয় বারের মত বিজয়ী করতে দামুড়হুদা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দেউলী ক্লাব প্রাঙ্গনে আ.লীগ নেতা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ হোসেন, হাজি আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা ডা. রফিকুল ইসলাম রফিক, সাবেক ইউপি সদস্য রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা জোনাব আলী, যুবলীগ নেতা বড় শাহিন, জামাল উদ্দীন, রকিবুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে আ.লীগ নেতা আ. ওহাবকে আহবায়ক, হাজি আমজাদ হোসেন ও রাশেদুল মেম্বারকে যুগ্ম আহবায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় প্রয়াত যুবলীগ নেতা শাহিনের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা হেকমত আলী।
