আলমডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের নির্বাচনী মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
আলমডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের নির্বাচনী মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে সোহাগ মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খন্দকার শাহ্ আলম মন্টু, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমর ফারুক, কৃষক লীগের সভাপতি আজিজুল হক। আওয়ামী লীগ নেতা আরশাদুল হক ডিটুর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসাবুল হক রশিদ মুন্টু, পৌর কাউন্সিলর ফারুক হোসেন, মতিয়ার রহমান বাবু, আব্দুল হান্নান, আখতারুজ্জামান ঠান্ডু, রেজাউল কবীর, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম, আবু ডালিম, মিজানুর রহমান, মিন্টু হোসেন, আফজাল হোসেন, রকি, সুরুজ, টিটন, কামরুজ্জামান টিটু প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)