দামুড়হুদায় ফেন্সিডিল ও নগদ অর্থসহ আটক-১

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
দামুড়হুদায় ফেন্সিডিল ও নগদ অর্থসহ আটক-১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার মানিকপাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, মোবাইল ও নগদ টাকাসহ আব্দুস সামাদ (২৫) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত আব্দুস সামাদ উপজেলার মানিকপাড়ার আব্দুল গনির ছেলে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মানিকপাড়া গ্রামের কবরস্থান নামক স্থান হতে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল এবং নগদ ১,০৫০ টাকা উদ্ধারসহ আব্দুস সামাদকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিল, মোবাইলসহ নগদ অর্থ মোট ৪ হাজার ২৫০ টাকা। আটককৃতকে মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)