‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ হলেন উর্বি

আপলোড তারিখঃ 2018-12-10 ইং
‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ হলেন উর্বি ছবির ক্যাপশন:
বিনোদন ডেস্ক: ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ শোর চতুর্থ মৌসুমে বিজয়ী হলেন মুম্বাই কন্যা উর্বি শেঠি। এর মধ্য দিয়ে মডেলিংয়ে তারকা হওয়ার পথে এক পা এগোলেন এ সুন্দরী। এ বিজয়ে উচ্ছ্বসিত উর্বি। বলেছেন, এই শোতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, যা জীবনের সেরাটা বের করে আনতে সাহায্য করবে। বিজয়ী হিসেবে উর্বি শেঠি ‘ভায়াকম১৮’ ও ‘এক্সিড এন্টারটেইনমেন্টের’ সঙ্গে এক বছরের চুক্তি করবেন। এ ছাড়া ড্রিম ক্রুজের সার্বিক তত্ত্বাবধানে হংকংয়ে দুই রাত, তিনদিন ভ্রমণ করবেন তিনি। গোল্ডস জিমের ব্ল্যাক সদস্যপদও পাবেন তিনি। ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সিজন-৪ ছিল এমন এক অভিজ্ঞতা, যা আমার ভেতরের শক্তি বের করে এনেছে এবং নিজের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছে’, বলেন উর্বি।‘আমার মা-বাবা ও এই শোর নির্মাতারা, যাঁরা আমার সেরাটা বের করে আনার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিরাম সহায়তা না পেলে এই বিজয় অর্জন সম্ভব হতো না’, যোগ করেন উর্বি শেঠি। উর্বির বিজয়ে উচ্ছ্বসিত এই শোর অন্যতম বিচারক ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। তিনি বলেছেন, ‘এই শোর বিজয়ী হিসেবে উর্বিকে দেখে আমি সত্যিই গর্বিত।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)