জীবননগর উথলী থেকে ছাত্রদল নেতা জিল্লু-অমিদ গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-12-09 ইং
জীবননগর উথলী থেকে ছাত্রদল নেতা জিল্লু-অমিদ গ্রেফতার ছবির ক্যাপশন:
উথলী প্রতিনিধি: জীবননগর উথলী থেকে ইউনিয়ন ছাত্রদল নেতা জিল্লুর রহমান ও অমিদুল ইসলাম অমিদকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উথলী বড় মসজিদপাড়া এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করে জীননগর থানা পুলিশ। গতকাল শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় উথলী বড় মসজিদ সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিল তারা। রাত ১০টার দিকে জীবননগর থানা পুলিশের এসআই সিরাজের নেতৃত্বে একটি দল অভিযান চালায় সেখানে। আটক করা হয় উথলী মাঝেরপাড়ার আবুল কাশেমের ছেলে ছাত্রদল নেতা জিল্লুর রহমান জিল্লু ও আনোয়ার হোসেনের ছেলে ছাত্রদল নেতা অমিদুল ইসলাম অমিদকে। জিল্লুর একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং অমিদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)