মেহেরপুরে পাওয়ারট্রিলারের ধাক্কায় শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2018-12-09 ইং
মেহেরপুরে পাওয়ারট্রিলারের ধাক্কায় শ্রমিক নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের নতুনপাড়ায় বালি বোঝায় পাওয়ারট্রিলারের ধাক্কায় জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালের দিকে জয়নাল আবেদীনকে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, শহরের ফুলবাগান পাড়ায় পাওয়াট্রিলারে বালি নামানোর সময় জয়নাল আবেদীনকে ট্রলিটি ধাক্কা দেয়। এসময় জয়নাল আবেদীন মারাত্মক আহত হয়। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। জয়নাল আবেদীন নতুনপাড়ার বাসের আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)