ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদব: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদাপাড়া গ্রামের রহমতুল্লাহ’র ছেলে আসাদুল (৪২), জীবননগর উপজেলার উত্থলি ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মৃত আনজের আলীর ছেলে আফিল উদ্দিন (৪৫) এবং দামুড়হুদার পুড়াপাড়া গ্রামের হাফিজুলের ছেলে ইমরান (১৩)। জানা গেছে, গতকাল শনিবার বেলা ১২টার দিকে আসাদুল কাঠালতলা নামক স্থানে মাটি বোঝায় ট্র্যাক্টর থেকে নিচে পড়ে যায়। এতে তার ডান হাতটি ভেঙ্গে যায় এবং তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, গতকাল বিকাল ৪টার দিকে জীবননগর সেনেরহুদা গ্রামের আফিল দশমাইল বাজার গরুর হাট থেকে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভুলটিয়া নামক স্থানে পৌঁছালে আলমসাধুর এক্সেলটি কেটে যায় এবং গাড়িটি উল্টে যায়। এতে আফিল গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল বিকাল ৫টার দিকে দামুড়হুদা পুড়াপাড়া গ্রামের ইমরান বাড়ির সামনে রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ সাইকেল থেকে পড়ে যায়। এতে তার বাম পা টি ভেঙ্গে যায় এবং সে গুরুত্বর আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
