দামুড়হুদার গোপালপরে আ.লীগের নির্বাচনী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-12-09 ইং
দামুড়হুদার গোপালপরে আ.লীগের নির্বাচনী কমিটি গঠন ছবির ক্যাপশন:
ভালাইপুর প্রতিনিধি: গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার গোপালপুর ডিজিএম শান্তিপাড়া স্কুলমাঠে এ নির্বাচনী কমিটি গঠন হয়। গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম রান্টু, কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল, সাধারণ সম্পাদক আবু তালেব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ডা. সোলায়মান হক। আরো উপস্থিত ছিলেন রেজাউল মেম্বর, ফরজ, টুকু, কামরুল, নিজাম, টিপু, ভুলা, মিনারুল মেম্বর, সেলিম, নজরুল, বকতিয়ার প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)