আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন এমপি

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন এমপি ছবির ক্যাপশন:
সকল নেতাকর্মিকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নিজস্ব প্রতিবদেক: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে পশুহাট প্রাঙ্গনে যৌথ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেহালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা আনছার আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের নৌকা প্রতীকের প্রাথী, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি বলেন, ৪৭ বছর আগে আজকের এই দিনে চুয়াডাঙ্গা জেলা হানাদার মুক্ত হয়েছিল। আমার সামনে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা জানেন, আমরা বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, যুদ্ধ করেছিলাম হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। আজ একটি দল স্বাধীনতাকে বিশ্বাস করেনা। তারা হচ্ছে বিএনপি জামাত। আমাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের মনের অমিল থাকতেই পারে। সকল বিভেদ দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে হবে। আমাদের মধ্যে বিভেদ থাকলেও আমাদের মার্কা কিন্তু একটাই নৌকা মার্কা। জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আজ যদি আওয়ামী লীগকে ক্ষমতায় না পানতে পারি তাহলে দেশ উন্নয়ন থেকে পিছিয়ে যাবে। আজ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ রাষ্ট প্রধানদের মধ্যে তৃতীয় হয়েছে। তিনি বলেন পিতা-মাতা ভাই পরিবারের সবাইকে হারিয়েছি, আমার আর হারানোর কিছু নেই। দেশের জনগণই আমার সব। আওয়ামী লীগের সকল নেতাকর্মিকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা ভোটারদেরকে জ্ঞাত করাতে হবে। মনে রাখতে হবে নৌকা সাধারণ মেহনতি মানুষের প্রতীক। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে সাধারন জনগণকে আপন করে নিতে হবে। বিষেশ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দারা সোনা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গণু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, আওয়ামী লীগ নেতা বদরুদ্দোজা বুদো, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-আহবায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গরিব রুহানী মাসুম, জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সহ-সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেলা যুবলীগের সদস্য তপন, হাপু, আজাদ। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক হাসানউজ্জামান হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলি, হাফিজুর রহমান হাফু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু তাহের, হাসিবুল মেম্বার, নজরুল মেম্বার, মতিয়ার মেম্বার, রেফাউল মাস্টার, মিনা, বাবু, সিদ্দিক, সালাউদ্দিন, ডা. জাহান, কিতাব, রাজু, মজিদ, শাকের, মহিলা আওয়ামী লীগের সায়রা, জাহেদা, মায়া। যুবলীগ নেতা আবু সাঈদ, শিলন, বকুল, আলম, কালাম, তরিকুল, রিয়ন, নবী, সবুজ, ইসতিয়াক, ছাত্র নেতা সাদ্দাম, জাহেদ, নান্নু, নাসিম, উৎস, রতন, মিলন, সজিব, আকাশ, শুভ, ইমদাদুলসহ প্রমূখ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)