চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী দগ্ধ!

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী দগ্ধ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার পান্না সিনেমাহলপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সুমাইয়া (২৮) নামের এক নারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমাইয়া খাতুন পৌর এলাকার পান্না সিনেমাহলপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে সুমাইয়া খাতুন নিজ রান্না ঘরে রান্না করছিলেন এ সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায় চারদিকে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়, এতে অল্পের জন্য রক্ষা পান সুমাইয়া খাতুন। পরে সুমাইয়া খাতুন চিৎকার চেঁচামেচি করলে পরে পরিবারের সদস্যরা ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কানিজ প্রতিবেদককে বলেন, আগুনে দগ্ধ সুমাইয়া খাতুন এর অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড করা হতে পারে বলে জানান এই চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)