৬ বিজিবির অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ আসামী আটক

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
৬ বিজিবির অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ আসামী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল-গাঁজা ও মদসহ আসামী আটক হয়েছে। গতকাল ০৭ ডিসেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুতুবপুর গ্রামের মুন্সিপুর কবরস্থান নামকস্থান হতে ১ জন আসামীসহ ২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী হলো- দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের মৃত হান্নানের ছেলে মনির (২৫)। আটককৃত ফেন্সিডিল ও গাঁজাসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, ০৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইছাখালী বিওপির টহল কমান্ডার সুবেদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার অন্তর্গত গোবীপুর গ্রামের গোবীপুর মোড় নামকস্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পঁনের হাজার) টাকা মাত্র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)