শীতে বাড়ছে রোগ : জীবননগরে আক্রান্তের বেশিই শিশু

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
শীতে বাড়ছে রোগ : জীবননগরে আক্রান্তের বেশিই শিশু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে শিশুরা এই শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি। শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে প্রায় ২০ জন শিশু রোগী চিকিৎসাধীন রয়েছে। আর বর্হিবিভাগ থেকে প্রায় ৫০ জন শিশু রোগী চিকিৎসা নিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের শুরুতে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক ও রাতে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। এ কারণে শিশুরা ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হচ্ছে। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বর্হিবিভাগে সকাল থেকে শিশুদের চিকিৎসা নিচ্ছে তাদের স্বাজনরা। জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, শীতের আবহাওয়ার কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে, যার ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাস কষ্টসহ বিভিন্ন ধরনে রোগে আক্রান্ত হচ্ছে। এ কারনে খাবার স্যালাইন, রাইচ স্যালাইন ও ডাবের পানি খাওয়াতে হবে। শুধু শিশুরায় নয় শীতের কারনে বয়স্কো ব্যাক্তিরাও অসুস্থ হচ্ছে। এ জন্য দ্রুত তাদের চিকিৎসকের কাছে নিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)