ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদরের বারাদীতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী কমিটি গঠন ও প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বারাদী ইউনিট ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী কমিটি গঠন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনের সঞ্চালনায় ও শামীম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিখি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি, সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, পিরোজপুর ইউপি সদস্য আরমান আলী ও মুরশীদ কুলি ম্যাগা, বারাদী ইউনিট আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-মামুন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নতি হয়েছে। সারের জন্য আর কৃষককে লাইন দিতে হয় না, বর্তমানে আমরা খাদ্যশষ্য স্বয়ংসম্পূর্ন। আরেক বক্তা বলেন- বিশেষ কোন ব্যক্তি নয়, সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী, গোলাম মর্তূজা, নজরুল ইসলাম, ফিরাতুল, অলিল আহমেদ, শহিদুল মাষ্টার, সাইদুর, আবু জাফর লিটন, রুহুল, রানা, সালাউদ্দীন, সিদ্দিকসহ আরো অনেকে।
