আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মিরপুরের মালিহাদ থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সলেমানকে গ্রেফতার করেছে। গতকাল বিকেলে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে সলেমান কয়েক বছর আগে আলমডাঙ্গা বাজারে সলেমান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করতো। ব্যবসা সংক্রান্ত বিষয়ে সে বেশ কিছু টাকা ঋণী হয়ে পড়ে। পুলিশ জানায়, অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে তার নামে মামলা হয়। এ মামলায় আদালত সলেমানকে ৩ বছরের সাজা প্রদান করে। মামলার সাজাপ্রাপ্ত আসামী বৃহস্পতিবার বিকেলের দিকে থানার এএসআই আসাদ সঙ্গীয় ফোর্সসহ মলিহাদ গ্রামে অভিযান চালিয়ে সলেমানকে গ্রেফতার করে। গ্রেফতার সলেমানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
