চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বাবু খানকে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মিদের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বাবু খানকে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মিদের শুভেচ্ছা ছবির ক্যাপশন:
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা কমিটির ১নং যুগ্ম আহবায়ক শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে। গত বুধবার সকাল থেকে নেতৃবৃন্দ তার বাসভবনের হলরুমে এ শুভেচ্ছা প্রদান করে। জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার সেলিম রেজা, মনোহরপুর ইউনিয়ন বিএনপির পক্ষে কামরুজ্জামান, আলী হোসেন, কেডিকে ইউনিয়ন বিএনপির পক্ষে মনোয়র হোসেন মাষ্টার, শহিদুল ইসলাম ও রফিউল আলীম, বাঁকা ইউনিয়ন বিএনটির পক্ষে আব্দুল খালেক, মুন্সি আবুল কাশেম, হাসাদহ ইউনিয়ন বিএনপির পক্ষে কামাল উদ্দিন সিদ্দিকী, রায়পুর ইউনিয়ন বিএনপির পক্ষে রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, সীমান্ত ইউনিয়ন বিএনপির পক্ষে শাহজান আলী, সাবেক চেয়ারম্যান, বদরুদ্দিন বাদল, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পক্ষে আতিয়ার রহমান, খন্দকার নাসির উদ্দিন সোহাগ, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, মীর লিয়াকত আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির পক্ষে ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শরীফ উদ্দিন, মিলন মিয়া ও আবুল হাশেম টোটন প্রমুখ ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)