নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

আপলোড তারিখঃ 2018-12-07 ইং
নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: পতাকা উত্তোলন, র‌্যালি, পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে মেহেরপুর মুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমসহ জেলার মুক্তিযোদ্ধারা র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন শেষে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)