ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুবুর রহমান পিপিএম’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত চুয়াডাঙ্গা ডিএফএর কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য সাক্ষাতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার নির্বাচিত কমিটির সকলকে পুলিশ সুপারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহ-সভাপতি জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব ইমরান হুসাইন, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, কোষাধ্যক্ষ এ নাসির জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য বদর উদ্দিন খান, হাফিজুর রহমান লিটন, হামিদুর রহমান সন্টু, নাসির আহাদ জোয়ার্দ্দার, এম নুরুন্নবী, গরীব রোহানী মাসুম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ পুলিশ কর্মকর্তারা।
