ছবির ক্যাপশন:
তরুণদের কাছে উন্নয়নের চিত্র ছাত্রলীগকেই তুলে ধরতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের জরুরি নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় আ.লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি তাঁর বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের এই বর্ধিত সভার মাধ্যমে আমি ছাত্রলীগ নেতাকর্মিদের বলতে চাই, তোমরা শেখ হাসিনা সরকারের যত উন্নয়ন, সেটা বেশি বেশি করে জনগণের মধ্যে তুলে ধরো। বিশেষ করে যারা তরুণ ভোটার তাদের কাছে সরকারের সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরবা। কারণ এবারের নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব খুব বেশি। আর সবাই সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করবে। মাননীয় হুইপ এসময় জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দারের প্রশংসা করে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। স্বাধীনতা যুদ্ধের পর এতো উন্নয়ন কেউ করতে পারেনি। তাই আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মিরা সরকারের উন্নয়নের বার্তা সবার কাছে পৌছে এবারো নৌকার বিজয় সুনিশ্চিত করেই ঘরে ফিরবে। তাই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নৌকার বিজয়ে সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে ও তরুণদের কাচে পৌছে দিতে কাজ করবে এবং বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক সহ-সম্পাদক ইমরান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিঠু, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল রানা, মোমিনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্ত, আলুকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়ন, মাখালডাঙ্গা-গাইদঘাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিংকন, জাহিদ।
আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ছাত্রনেতা সোয়েব রিগান, তানভির আহম্মেদ সোহেল ও চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা মহিবুল ইসলাম মন্টু।
