ঝিনাইদহে বিজিবির অভিযানে ৬৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-12-06 ইং
ঝিনাইদহে বিজিবির অভিযানে ৬৯১ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়ন সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সীমান্তের নতুন পাড়া ও হরিহরপাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব ফেনসিডিল উদ্ধার করা হয় বলে গতকাল বুধবার ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজিবির অতিরিক্ত পরিচালক জসিমউদ্দীন জানান, বেনিপুর বিজিবির টহলদল ৬২/৯ এস পিলার থেকে ৮০০ গজ দুরে হরিহরপাড়া ও নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৭ থেকে ১০০ গজ অভ্যন্তরে এই ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার সাথে বিজিবি সদস্যরা কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)