আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2018-12-06 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা চারতলার মোড়ে তন্নি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রয় করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২ হাজার ৫শ’ টাকা, লতিফ মিয়ার মুদিখানায় মাপ কম দেয়া, ভেজাল পণ্য বিক্রয় করার কারনে ২ হাজার টাকা, হাজী রফিক মিয়ার সারের দোকানে ভেজাল সার, কীটনাশক ঔষধ বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা ও একটি হোটেলে নোংরা খাবার সংরক্ষন ও মিষ্টির প্যাকেটে ওজন বেশি হওয়ায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)