দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2018-12-06 ইং
দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান ছবির ক্যাপশন:
ফেন্সিডিল ও মদসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ও মেহেরপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ ও বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ২০টি ওড়না, ২শ’ টি কাপড়ের থলি, ২০টি শংক, ৫৭টি চন্দন কাঠ এবং ৩৮৮টি সাধু সন্ন্যাসীর মালা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৩ হাজার ৪শ’ টাকা। অপরদিকে, একইদিন মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত দাড়িয়াপুর গ্রামের কবরস্থান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের মাঠ থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। উদ্ধারকৃত ২০টি ওড়না, ২শ’ টি কাপড়ের থলি, ২০টি শংক, ৫৭টি চন্দন কাঠ এবং ৩৮৮টি সাধু সন্ন্যাসীর মালা, ৯০ বোতল ফেন্সিডিল এবং ৩৮ বোতল মদ’র সর্বমোট মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত মালামাল, ফেন্সিডিল এবং মদ কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)