ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন বারাদীতে নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বুধবার বিকাল ৪টায় বারাদী এলাকার নেতাকর্মিদের সাথে তিনি এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মাসুদ অরুন সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে কাজ করার প্রস্তুতি নেয়ার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হাশেম মীর, আব্দুল হামিদ মোল্লা, স্বজন মোল্লা যুবদল নেতা লিয়াকত আলী, মাহফুজুর রহমান, ডাবলু, বাবু, সংগ্রাম, আকালী, সাইদুর সুজন ছাত্রদল নেতা আলমগীর, সেনজিন, রাজন সোহানসহ আরো অনেকে।
