তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2018-12-06 ইং
তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় থেকে গতকাল বুধবার বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর এবং কুলপালার যুব সমাজের হাতে ক্রীড়া সামগ্রী ভলিবল এবং নেট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ন কবির, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। ক্রীড়া সামগ্রী গ্রহনকালে মোচাইনগর গ্রামের যুব সমাজের পক্ষে রেজানুর রহমান মিলন বিশ্বাস বলেন, তারাদেবী ফাউন্ডেশনের অন্যান্য সেবামূলক কর্মকান্ডের পাশাপাশি যুব সমাজের মধ্যে এই ক্রীড়া সামগ্রী বিতরন প্রশংসার দাবি রাখে। কারন যুব সমাজকে খেলার মাঠমুখি করে তাদের বিনোদনের মধ্য রাখতে পারলে তারা মাদকদ্রব্য থেকে দূরে থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)