ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নাশকতার পরিকল্পনা করা অবস্থায় ৭টি হাতবোমাসহ জামায়াতের দু’জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার মধ্যে রাতে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মুক্তার হোসেন ও বেলটদৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আরশাদ আলী মন্ডল। এসময় উদ্ধার করা হয় ৭টি হাতবোমা। আটকতৃরা সবাই জামায়াতের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসএই জাহিদ হোসেন জানান, পুলিশ জানতে পারে রাত ৩টার দিকে বারোবাজারের কামালহাট প্রাথমিক বিদ্যালয় এলাকায় মুক্তার ও আরশাদ নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে আভিযান চালায়। এসময় দুইজনকে ৭টি হাতবোমাসহ আটক করা হয়। তিনি আরো জানান, রাতেই মুক্তার ও আরশাদসহ ১২ ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
