ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয়েছে। সমগ্র বাংলাদেশে মোট ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নতিকরণ করা হয়েছে তার একটি মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংখ্যা বৃদ্ধি করে উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যহত রাখার লক্ষে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রালয়ের উপসচিব মোহাম্মদ নূর আলম সিদ্দীকি লিখিত স্বারকলিপির মাধ্যেমে ২০১৮-১৯ অর্ধবছর হতে রাজস্ব খাতে বরাদ্ধ প্রাপ্তিসহ সেবা চালুর প্রশাসনিক অনুমোদন প্রদান করে মেহেরপুর জেলা সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয়। এ সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে পৌছালে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরন করার ফলে বেশি রোগী ভর্তি করা সম্ভব হবে এবং পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগ হলে চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে পঃপঃ কর্মকর্তা আনোয়ার হোসেনে আশাবাদ ব্যক্ত করেন।
