নতিডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-12-05 ইং
নতিডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গা উপজেলা বারদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে যৌতুকের দাবিতে ফরিদা খাতুন নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও ননদের বিরুদ্ধে। আহত ফরিদা খাতুনকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নতিডাঙ্গা গ্রামের আবাসনপাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে। নির্যাতনের শিকার ফরিদা খাতুনের ভাই এই প্রতিবেদককে জানান, গত চার বছর আগে নতিডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার ফরিদা খাতুনের সাথে পার্শ্ববর্তী আবাসনপাড়ার মালেকের ছেলে রকির সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্বামী রকি যৌতুক দাবি করে আসছিলেন। বিয়ের কয়েক মাস পর ৯০ হাজার টাকা যৌতুক পরিশোধ করে ফরিদা খাতুনের পরিবার। গত ৫/৬ মাস যাবত আবারো ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। দরিদ্রতার কারণে ৫০ হাজার টাকা দিতে না পারায় তার স্বামী রকি, তার মা, তার বাপ মালেক, তার বোন চম্পা খাতুন ও তার ভাই আখি, ফরিদা খাতুনকে নিয়মিত নির্যাতন করতে থাকে। এরই জের ধরে গতকাল তারা ফরিদা খাতুনকে মারধর করে ফেলে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফরিদা খাতুনকে উদ্ধার করে আলমডাঙ্গা হাড়দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ আলমডাঙ্গা থানায় আহতের পক্ষ থেকে মামলা করা হতে পারে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)