কার্পাসডাঙ্গায় কর্মিসমাবেশ ও আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-12-05 ইং
কার্পাসডাঙ্গায় কর্মিসমাবেশ ও আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছবির ক্যাপশন:
সকল দ্বিধাদ্বন্ধভুলে আ.লীগ অফিসে নেতাকর্মিদের ঢল কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ব্রীজমোড়ে অবস্থিত কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শাফিক মাষ্টারের সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের কর্মীসমাবেশ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এসময় সকল দ্বিধাদ্বন্ধভুলে নেতাকর্মিদের ঢল দেখা যায় আ.লীগ অফিসে। বিকাল সাড়ে তিনটা নাগাদ পুরো অফিসসহ পিছনের মাঠ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ.সালাম বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী, আ.লীগ নেতা জয়নাল বিশ্বাস, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ.কাদের বিশ্বাস, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাংবাদিক এম এ জলিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ডা.রবিউল হক, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ.করিম বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক মেম্বর সবুর, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস আ.হামিদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, আ:লীগ নেতা কিতাব আলী, সাধন, সমির, আশরাফ, আ.হান্নান, আশা, ইউনুস, আশাদুুল হক বিশ্বাসী, আ.হাই, আ.হাকিম মেম্বর, মন্টু মেম্বর, মনি মেম্বর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আ.রাজ্জাক মেম্বর, সহ -সভাপতি রফিকুল ইসলাম এপি, ইমদাদুল হক ইমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, সাংগঠনিক সম্পাদক আতিকুল , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, অর্থ বিষয়ক সম্পাদক শফিউদ্দীন বাবু, জাফর, আক্তারুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সহ-সভাপতি তুহিন এ্যারিয়েন, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, সাজ্জাদ -২, মানিক, কুয়াশা শিপলু, রিয়াত, সেলিম, সাইদ প্রমূখ। এ ছাড়াও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্থতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সাপেক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাষ্টারকে আহবায়ক ও সাধারণ সম্পাদক নজীর আহমেদকে যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)