সরদার আল আমিনের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় মিলাদ মাহফিল

আপলোড তারিখঃ 2018-12-04 ইং
সরদার আল আমিনের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় মিলাদ মাহফিল ছবির ক্যাপশন:
কবরবাসী সকলকে জান্নাতবাসী করাসহ দেশ জাতির সমৃদ্ধি কামনা নিজস্ব প্রতিবেদক: মরহুমা শিরিনা আক্তারের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় দলমত নির্বিশেষে সর্বস্তরের অসংখ্য নারী পুরুষ দু’হাত তুলে দোয়া করেছেন। গতকাল সোমবার বাদ আছর চুয়াডাঙ্গা শরহতলী দৌলাতদিয়াড় সরদারপাড়াস্থ মরহুমার স্বামী ইদ্রিস আলী সরদারের নিজ বাড়িতে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় সকল কবরবাসীর কবর আজাব মাফ করে সকলকে জান্নাতবাসী করার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আবেদন জানানো হয়। দোয়া মাহফিল শেষে আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এসময় নেতাদের মিলন মেলায় রূপ নেয়। দৈনিক মাথাভাঙ্গা প্রকাশক ও সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি, বাংলাভিশন প্রতিনিধি ও স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য সচিব সরদার আল আমিনের মা শিরিনা আক্তার গত শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ইন্তেকাল করেন। এরপর নেমে আশে শোকের ছায়া। ওইদিনই বাদ মাগরিব মরহুমার নামাজে জানাজা শেষে দৌলাতদিয়াড় সরদারপাড়া কবরস্থানের পারিবারিক অংশে দাফন কাজ সম্পন্ন করা হয়। নামাজে জানাজা ও দাফন কাজে অসংখ্য মানুষ শরিক হন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের তরফে শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিভিন্ন স্থানে দোয়া মাহফিলেরও আয়োজন অব্যাহত রয়েছে। গতপরশু আলমডাঙ্গা ও গতকাল মরহুমার নিজ বাড়িতে এবং জীবননগরের হাসাদহে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার বাদ আছর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সহ-সভাপতি হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌর মেয়র জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, সদস্য নাজমুল হক স্বপন, শেখ আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম, দর্শনা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক আরিফ, দৈনিক মাথাভাঙ্গার আইন উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, চুয়াডাঙ্গা জেলা জেএসডি সভাপতি কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, আ.লীগ নেতা আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. বেলাল হোসেন, দামুড়হুদা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল হাসান তনু, নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খোকন খান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রংধনু পরিচালক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি মইনুল হাসান প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন দৌলাতদিয়াড় সরদারপাড়া জামে মসজিদের ঈমাম এবিএম হুসাইন। মিলাদ মাহফিলে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব যেমন তুলে ধরা হয়, তেমনই প্রত্যেক পিতা মাতার প্রতি প্রত্যেক সন্তানের আচরণ সম্পর্কেও বিষদ আলোচনা করা হয়। বলা হয়, পিতা মাতার প্রতি কোন সন্তান নূন্যতম কষ্টকর আচরণ করলে তা কবিরাহ গুনা। এ গুনা পিতা মাতা যদি ক্ষমা না করেন তা মাফ হয় না। ফলে সকল সন্তানকেই তার পিতা মাতার প্রতি যত্মবান হওয়া অতিব গুরুত্বপূর্ণ বিষয়। আজ সরদার আল আমিনের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা সকলে সমাবেত হয়েছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবানুতায়ালা আমাদের দোয়া কবুল করে সকল কবরবাসীর কবর আজাব মাফ করে সকলকে জান্নাতবাসী করুক। একই সাথে দেশ ও জাতির সমৃদ্ধিও কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)