মাওলানা সাদের অনুসারীদের সমস্ত কার্যক্রম বন্ধ ও চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর

আপলোড তারিখঃ 2018-12-04 ইং
মাওলানা সাদের অনুসারীদের সমস্ত কার্যক্রম বন্ধ ও চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহে তাবলীগ জামাতের স্মারকলিপি পেশ নিজস্ব প্রতিবেদক: তাবলীগ জামাতের চলমান সংকট নিরসন ও ভ্রান্ত আকীদা সম্পন্ন ভারতের মাওলানা সা’দ কান্দলভী এর মতাদর্শীদের যাবতীয় কার্যক্রম বন্ধকরণ ও টঙ্গীর মাঠে সন্ত্রাসী হামলার সুষ্ঠ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করার জন্য প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা কওমি মাদ্রাসা ও জেলা মার্কাসের পক্ষ থেকে এই স্মরকলিপি প্রদান করা হয়। টঙ্গীতে আগামি ইজতেমা যথা সময়ে অনুষ্ঠিত, টঙ্গীর মাঠে আলেমদের উপর হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিমসহ হামলার সাথে জড়িত সকলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর নিকট ৬ দফা দাবি করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই স্মারকলিপি প্রদান করে তারা। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস স্মারকলিপিটি গ্রহণ করে এবং যথাযথ স্থানে পৌছে দেওয়ার আশ্বাস প্রদান করে। স্মারকলিপি প্রদান করার পর তারা চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে এক আলোচনা সভা করে। এরপর তারা একটি মিছিল বের করার প্রতুস্তি নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের কোনো প্রকার মিছিলের অনুমতি না থাকায় মিছিলটি বের করতে দেয়নি। এসময় ঘটনাস্থলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টাস) আহসান হাবিব, স্মরকলিপি প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাও. আব্দুল আমিন, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাও. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা মার্কাসের সূরা সাথী ডা. আঈনুল হক, আবুল কালাম, হাজী আমজাদ, হাজী সাইদুল্লাহ, চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের ইমাম মাও. আব্দুল আমিন, খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহ্তামিম মাও. মাহফুজুর রহমান, উজীরপুর মাদ্রাসার মাও. আব্দুর রহমান, মাও. আমিরুল ইসলাম আজহারী, মুফতি গোলাম কিবরিয়া, মাও. আব্দুল হামিদ, মাও. রেজাউল, মাও. আব্দুস সামাদ প্রমুখ। ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও সংঘর্ষের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাবলীগ জামায়াতের একাংশ। ওলামা ও আইম্মা পরিষদের ব্যানারে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে তাবলীগ জামায়াতের একাংশের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা, ইজতেমা মাঠে হামলায় জড়িতদের গ্রেফতার ও মাওলানা সাদের অনুসারীদের সমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)