মেহেরপুর গাংনীতে যুবকের লাশ : আতঙ্ক

আপলোড তারিখঃ 2018-12-04 ইং
মেহেরপুর গাংনীতে যুবকের লাশ : আতঙ্ক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ থেকে আব্দুল মজিদ ওরফে ফহিম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে গাংনী থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। আব্দুল মজিদ মানিকদিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত ইসাহাক প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানান, মৃত ফহিম একজন কৃষক পরিবারের ছেলে। তবে ফহিম কোন কাজ করতো না, বেকার ছিলো। সে প্রতিদিন সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে যাতায়াত করত। ঘটনার আগের দিন সন্ধ্যার দিকেও সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় নারী শ্রমীকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটারের মাঠনামক স্থানে তার লাশ দেখতে পেয়ে প্রথমে স্থানীয় লোকজনদের জানায়। খেলা নিয়ে বিরোধের কারণে তাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এই লাশ উদ্ধারের পর অত্র এলাকাজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানিয়েছেন, নিহত ফহিমের সাথে অনেকের আর্থিক লেনদেন ছিল এবং জুয়া খেলার সাথে জড়িত অনেকেই তার প্রিয় বন্ধু ছিলো। এছাড়া ফহিম প্রায়ই রাতে এলাকার কিছু যুবকের সাথে টাকা দিয়ে (ফ্লাস) তাস দিয়ে জুয়া খেলা করতো। মেহেরপুর গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটি হত্যাকান্ড।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)