মেহেরপুরে জেলা পরিষদ সদস্য উপর হামলায় প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2018-12-04 ইং
মেহেরপুরে জেলা পরিষদ সদস্য উপর হামলায় প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাজার প্রাঙ্গনের অফিস কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবীন নেতা ওমর ফারুক হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী বিশ্বাস, আওয়ামীলীগ প্রবীন নেতা গোলাম নবী প্রমূখ। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১নং আওয়ামীলীগের সভাপতি ইমাদুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল মন্ডল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তহিদুল ইসলাম লাডু, কৃষকলীগের সভাপতি আলফাজ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসকেন্দার মাহমুদ বিপ্লব ও সাধারন সম্পাদক ওয়াসিম আলী স্বপন , যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান আরিফ খান প্রমূখ। এসময় যুবলীগ নেতা মহিবুল, ফিরোজ, মোস্তফা, সুমন, ওসমান ফকির, রফিকুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)